চকরিয়ায় বসতভিটা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার পালাকাটা গ্রামে বসতভিটার বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নারীসহ দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জিয়াউর রহমান (২০)। তিনি ওই গ্রামের আবদুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবদুস শুক্কুর ও তাঁর ভাই আবদুস সালামের মধ্যে বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল রোববার সকালে তাঁদের মধ্যে সংর্ঘষ হয়। এতে দুই পক্ষের ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় জিয়াউর রহমান মারা যান। আহত ব্যক্তিরা হলেন আবদুস শুক্কুর (৫৪), তাঁর স্ত্রী মাহফুজা বেগম (৪০), মো সেলিম (২২), ওসমান গণি (৩০), আবু তাহের (৩৮), আনোয়ার হোছাইন (৩৬), আবু ছৈয়দ (৪২) আবদুচ সালাম (৫৮) তাঁর ছেলে ছেলে জিয়াউর রহমান (২০) ও আবদুল আজিজ (৩৫)।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত (রাত আটটা) কেউ লিখিত অভিযোগ দেয়নি।