প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই বিয়ে হওয়ার কথা ছিল। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বুধবার রাতে মেহেদি অনুষ্ঠানে পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পরে ওই ছাত্রীর বাবাকে থানায় ডেকে এনে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলা হলে তিনিও বিয়ে বন্ধের পক্ষে মত দেন। পরে ওই ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি ভুল বুঝতে পেরেছি। আমার মেয়ে জেএসসি পরীক্ষায় অংশ নেবে।’