চকরিয়ায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় বাসের চাপায় আবদুর রহিম আজাদ (৩৫) নামের স্থানীয় একজন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।আবদুর রহিম চট্টগ্রামের একটি স্থানীয় দৈনিকের লোহাগড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লোহাগড়া উপজেলা থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলেন আবদুর রহিম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিম মারা যান।