চকরিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সকাল ১০টায় উপজেলা ভূমি কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।