চকরিয়ায় মঞ্জুর হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দিককুল গ্রামের আলোচিত মঞ্জুর আলম হত্যা মামলায় এনামুল হক (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এনামুল হক বিএম চর ইউনিয়নের পাহাড়িয়া পাড়ার আমিন শরীফের ছেলে। মাতামুহুরী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে মাইজপাড়ায় অভিযান চালিয়ে মঞ্জুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ হত্যা মামলায় হোসনে আরা নামের এক নারীকেও গ্রেপ্তার করা হয়।
গত ২০ অক্টোবর বেলা দেড়টায় বেতুয়া বাজার সেতু-সংলগ্ন এলাকায় মৃত আহমদ কবিরের চার ছেলে জমির উদ্দিন, জসিম উদ্দিন, আওরঙ্গজেব, মিলন ও তাঁদের সহযোগীরা মঞ্জুর আলমকে কুপিয়ে হত্যা করেন।