চকরিয়ায় মাইক্রোবাস খাদে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের উত্তর পাশে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন। গতকাল রোববার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঈদগাঁওগামী একটি মাইক্রোবাস মালুমঘাট স্টেশনের কাছাকাছি পৌঁছালে চালক শাহজাহান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।