চকরিয়ায় মাইক্রোবাস উল্টে পর্যটকের মৃত্যু আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার রিংভং এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মাইক্রোবাস উল্টে ঘটনাস্থলেই বন্যা মিয়া (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মিজান (৩২), রণজিৎ (৩০), হরিজম (৩২), ছাদেক (২৫) ও লালুকে (৩৫) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (এসআই) সমীরণ বড়ুয়া জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বন্যা মিয়ার লাশ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে পাঠানো হয়েছে।