প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উন্নত বীজ ও টেকনোলজি ব্যবহারে সমৃদ্ধ ফসল উৎপাদন করা সম্ভব’—এ স্লোগানে কক্সবাজারের চকরিয়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড্স (ক্রেল) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও মাঠপর্যায়ে আদর্শ বাগান পরিদর্শনের আয়োজন করা হয়।
ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলা সমন্বয়কারী মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ক্রেল কর্মকর্তা তপন কান্তি দে, ডুলাহাজারা বন বিট কর্মকর্তা সাব্বির আহমেদ, বীজ কোম্পানির প্রতিনিধি মোহম্মদ ইদ্রিস ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শওকত আলী। সভায় ১৮০ জন কৃষক উপস্থিত ছিলেন।
সভা শেষে মাঠপর্যায়ে আদর্শ বাগান পরিদর্শন করেন অতিথিরা।