চকরিয়ায় মৎস্য ঘেরে লুটপাট আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম কোনাখালী এলাকার একটি মৎস্যঘেরে গতকাল শনিবার ভোরে ব্যাপক লুটপাট চালিয়ে তিন কর্মচারীকে আহত করেছে সন্ত্রাসীরা।

এ সময় ঘের থেকে বিভিন্ন প্রজাতির সাত লাখ টাকার মাছ লুট করা হয়েছে। আহত ঘের কর্মচারীরা হলেন গিয়াস উদ্দিন, রেজাউল করিম ও সাইফুল ইসলাম।

সন্ত্রাসীদের মারধরে আহত ঘের কর্মচারীরা জানান, গতকাল শনিবার ভোরে অস্ত্রশস্ত্র নিয়ে ১৮-২০ জনের একটি সন্ত্রাসী দল মৎস্যঘেরে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা তাঁদের মারধর করে বেঁধে রাখে। পরে ঘের থেকে প্রায় সাত লাখ টাকার মাছ ও লক্ষাধিক টাকার জাল লুট করে নিয়ে যায়।

মৎস্যঘেরের পরিচালক ইসা খান অভিযোগ করেন, সন্ত্রাসীরা মাছ লুট করার পর শতাধিক পেঁপেগাছসহ পাঁচ শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে।