চকরিয়ায় যুদ্ধাপরাধ মামলার তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য নিয়েছে তদন্ত দল।
এ ছাড়া গতকাল সড়ক ও জনপথ বিভাগের বাংলোয় জীবিত মুক্তিযোদ্ধা ও ঘটনাস্থলের আশপাশের লোকজনের কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন তাঁরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নুরুল ইসলামের নেতৃত্বে তদন্ত দল চকরিয়ার যুদ্ধাপরাধ মামলার তদন্ত করছে।
তদন্ত দলটি আজ বৃহস্পতিবার মহেশখালী থেকে দায়ের করা যুদ্ধাপরাধ মামলার তদন্ত করবে বলে জানা গেছে।