চকরিয়ায় যুবক খুন, গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালীতে প্রতিপক্ষের দায়ের কোপে নুরুল আমিন (২২) নামে এক যুবক খুন হয়েছেন। ফাসিয়াখালীর পশ্চিম সিকদার পাড়ায় গত সোমবার এ ঘটনা ঘটে।এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিহত নুরুল আমিনের চাচা আজিজুর রহমান (৬০) ও তাঁর তিন ছেলেমেয়ে আক্তার আহমেদ (৩০), জসিম উদ্দিন (২০) ও বেলুয়া খাতুন (১৮)। গ্রেপ্তার হওয়া বাকি দুজনের পরিচয় জানা যায়নি। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, একটি কাঁচা শৌচাগার নিয়ে কথা-কাটাকাটি থেকে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। পরে চাচাতো ভাইয়েরা এসে নুরুল আমিনকে দা দিয়ে কোপ দিয়ে জখম করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির ভাই মোক্তার আহমেদ মামলা করেছেন।