চকরিয়ায় শিক্ষকদের বিক্ষোভসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। বিক্ষোভ মিছিলটি চকরিয়া পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশের আয়োজন করে। এতে বক্তৃতা করেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, এ কে এম সাহাব উদ্দিন, মাস্টার মাহমুদুল হক, আবুল বশর, নুর নবী প্রমুখ।