চকরিয়ায় শিক্ষিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা ইয়াসমিনের (৩৬) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার চকরিয়া পৌরসভার ভরামুহুরীর ভাড়া বাসা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, তিন বছর ধরে স্বামীর সঙ্গে শামীমার পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে শামীমা আলাদা বাসা নিয়ে বসবাস শুরু করেন। তাঁর মানসিক অবস্থাও ভালো ছিল না। গতকাল শামীমা আত্মহত্যা করেন।