প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কয়েক শ ভোটারের জন্য ভূরিভোজের আয়োজন করায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নূরুল আবছারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এই জরিমানা করেন। ইউএনও মো. জাকির হোসেন জানান, আচরণবিধি লঙ্ঘন করে ভূরিভোজের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করায় এই জরিমানা ও সতর্ক করা হয়। আগামী ৮ ও ১১ জুন চকরিয়ার ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।