চকরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গতকাল রোববার বিকেলে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা প্রতিহতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, শেখ সালাহ উদ্দিন, মোকতার আহমদ, রবিউল ও ইলিয়াছের নেতৃত্বাধীন একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র এলাকার লোকজনকে জিম্মি করে রেখেছে। চক্রটি গ্রাম আদালতের বিচার ও উন্নয়নকাজ বাধাগ্রস্ত করছে।
ইউপির চেয়ারম্যান আরও বলেন, এসব অপকর্মের প্রতিবাদ করায় ওই চক্র তাঁকে হত্যার হুমকি দিয়েছে।