চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় গতকাল শনিবার ভোররাতে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী শুঁটকি বোঝাই একটি পিকআপ চকরিয়ার উত্তর হারবাং এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের সহকারী টেকনাফ উপজেলার নতুন পলানপাড়ার রফিক আহমদ (১৮), কক্সবাজার বাহারছড়ার শুঁটকি ব্যবসায়ী হামিদ হোসেন (৫০) ও তাঁর ছেলে মোহাম্মদ ফারুক (২৮) মারা যান। আহত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ মুন্না (২০), মোহাম্মদ মহিমউদ্দিন (২৪), জাফর আলম (২৫), মোহাম্মদ ভুট্টো (৪০) ও শামশুল আলম (৩০)।চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রমিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, পুলিশ পিকআপটি আটক করেছে।