চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া ঢালা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় কাভার্ড ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মো. মহিউদ্দিন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক এবং উপজেলার ইলিশিয়া গ্রামের মো. নুরুচ্ছফার ছেলে। চিরিঙ্গা মহাসড়ক পুলিশের সার্জেন্ট মো. নিজাম উদ্দিন বলেন, সকাল সাতটায় বানিয়ারছড়া ঢালায় চকরিয়া থেকে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে চকরিয়ামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মহিউদ্দিন নিহত হন।