চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আজিজনগর এলাকায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিরাজ হোসেন (১৫) এবং মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল এলাকার শাহ আলমের স্ত্রী নুরুন্নেছা বেগম (৩০)৷
হাইওয়ে পুলিশের এসআই মো. কামাল উদ্দিন বলেন, আজিজনগর এলাকায় একটি ট্রাক একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়৷ তিনি জানান, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র জানায়, দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ১৫ যাত্রী আহত হয়।
আহত ৯: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।