চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলীর ব্রিজ এলাকায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩২ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ডুলাহাজারা ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস দুটি জব্দ করেছে। নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার উলুবনিয়া গ্রামের মো. ইউসুফ (৫০) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. ইলিয়াছ (৫৫)।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তিশা পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এবং অপর গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পাগলীর ব্রিজ এলাকার মহাসড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।