চকরিয়ায় সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত বনের পাশাপাশি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিভিন্ন সড়ক থেকে গাছ কাটা হচ্ছে। গত রোববার ও গতকাল সোমবার উপজেলার ছিকলঘাট-কাকারা-মানিকপুর সড়ক থেকে দুর্বৃত্তরা অন্তত ৩০টি বড় গাছ কেটে নিয়ে গেছে। এ নিয়ে গত ৪৫ থেকে ৬০ দিনে উপজেলার বিভিন্ন সড়কের পাশ থেকে দুর্বৃত্তরা কয়েক শ গাছ কেটে নিয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ছিকলঘাট-কাকারা-মানিকপুর সড়কের মাইজ কাকারা, ফুলেরছড়া, প্রপার কাকারা, চিরিঙ্গা-পালাকাটা-জেটিঘাট সড়কের পালাকাটা ও সওদাগর ঘোনায় নির্বিচারে সড়কের ছোট-বড় গাছ কেটে পাচার করেছে দুর্বৃত্তরা। এই দুই সড়ক থেকে এক মাসের মধ্যে কয়েক শ গাছ কাটা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আট-দশ বছর আগে বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কের দুই পাশ এবং বেড়িবাঁধের কয়েক কিলোমিটারে গাছের চারা রোপণ করে। এলাকার লোকজন জানান, সন্ত্রাসীরা সন্ধ্যা নামলেই গাছ কাটার অভিযানে নামে। এতে কেউ বাধাও দেওয়ার সাহস করে না। এলাকাবাসী জানান, গাছগুলো কেটে দুর্বৃত্তরা তামাক তাপ শোধনের বিভিন্ন চুল্লিতে সরবরাহ করছে। সাহারবিল ইউনিয়নের রামপুর ক্রসবাঁধ সড়কের পাশ থেকেও গত কয়েক দিনে অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কয়েকটি সড়ক থেকে নির্বিচারে গাছ কাটা হলেও চিরিঙ্গা-জেটিঘাট সড়কের গাছ নিধনের ঘটনায় ১৮ নভেম্বর চকরিয়া থানার উপপরিদর্শক মো. সাহেদ উদ্দিন ২৫ জন গাছ পাচারকারীর বিরুদ্ধে মামলা করেন। এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, গাছ পাচারকারীরা এলাকার জনপ্রতিনিধির ছেলে ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। এতে গাছ কাটার ঘটনায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, পুলিশ ও বন বিভাগকে গাছ কাটার বিষয়টি তিনি জানিয়েছেন। গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁর নেই।মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, গাছ নিধনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয় দুই ইউপি সদস্যের ছেলে জড়িত রয়েছে বলে তিনি জানান।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, গাছ কাটার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। উপকূলীয় বন বিভাগের সুন্দরবন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জোনাব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া ।