চকরিয়ায় হাকিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামের আলোচিত আবদুল হাকিম হত্যা মামলার আসামি ফরিদুল আলমকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট এলাকা থেকে ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি খিলছাদক এলাকার আলী আহমদের ছেলে। জানা গেছে, ২০০৬ সালের ১৯ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদুল আলমসহ ১২ জন সশস্ত্র লোক আবদুল হাকিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তাঁর ভাই মোজামেঞ্চল হক বাদী হয়ে মামলা করেন।
মাতামুহুরী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে ফরিদুল আলমকে জনতা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।