চকরিয়ায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বুইজ্যারজিরি এলাকায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল আটটায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন ফরিদুল আলম ওরফে লালু (৫৫)। তিনি ওই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার মৃত আবুল হাশেমের ছেলে। লালুর স্ত্রী শিরীন খাতুন বলেন, আগামী ৩ মে মেয়ের বিবাহের দিন ধার্য করা আছে। আত্মীয়কে বিবাহের দাওয়াত দিতে গত বুধবার সন্ধ্যায় ফকিরাখোলা যাচ্ছিলেন। এ সময় বুইজ্যারজিরি এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম হাতির আক্রমণে লালুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, হাতির আক্রমণে নিহতের সুরতহাল প্রতিবেদনের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।