চকরিয়ায় হাতির আক্রমণে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুঁটাখালী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। গত বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে। নিহত মনজুর আলম (৩৫) ওই এলাকার আলী আকবরের ছেলে। আহত ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মদ সাকের ও আমির আবদুস সামাদ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাহাড়ি জমিতে ধান পাহারা দিতে গেলে হাতির দল তাঁদের ওপর আক্রমণ চালায়।