চকরিয়ায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে গতকাল সোমবার ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের সময় দখলদারেরা বন-কর্মীদের ওপর হামলার চেষ্টা চালান। বন-কর্মীরা পাঁচটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আসলাম মজুমদার বলেন, সকালে মালুমঘাট আইডিয়াল স্কুলের পেছনে আগর বাগান দখল করে একটি প্রভাবশালী চক্র নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মামুন মিয়াসহ বন-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেন। এ সময় দখলদারেরা অস্ত্রসজ্জিত হয়ে বন-কর্মীদের ওপর হামলার চেষ্টা চালান। তিনি বলেন, পরে অতিরিক্ত বন-কর্মী নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখলদারদের বিতাড়িত করে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।