চকরিয়ায় ৩টি ঘর ভস্মীভূত অগ্নিদগ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভসঞ্চীভূত হয়েছে।
এ ঘটনায় শিশুসহ দুজন আহত হয়েছে। এ ছাড়া নগদ টাকাসহ পুড়ে গেছে অন্তত ১০ লাখ টাকার মালামাল। আহত ব্যক্তিরা হলো মো. শোয়াইবের শিশুকন্যা তিশা মনি (৮) ও স্থানীয় বাসিন্দা মনছুর আলম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রশিদ আহমদ, খোরশেদ আলম ও কামালের পৃথক তিনটি বসতঘর আগুনে পুড়ে গেছে। কামালের বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পাশের আরও দুটি বসতঘর পুড়ে যায়।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় ওই এলাকার আরও কয়েক শ ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।