চকরিয়ায় ৩০ একর খাসজমির তামাক ধ্বংস করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রায় ৩০ একর খাসজমিতে রোপণ করা তামাক ধ্বংস করা হয়েছে। প্রশাসন গতকাল সোমবার এ অভিযান চালায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সমন্বয়ে একটি দল বেলা ১১টার দিকে অভিযানে যায়। তারা উপজেলার কাকারা ও ফাঁসিয়াখালী এলাকায় মাতামুহুরী নদীর চরে ওই তামাক ধ্বংস করে।