প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ও চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এবং তাঁদের প্রস্তাব, সমর্থনকারীসহ অর্ধশতাধিক লোকজনের মধ্যে গতকাল বুধবার দুপুরে চকলেট বিতরণ করা হয়েছে। মধ্যনগর ও চামরদানী ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, ‘চেয়ারম্যান পদে মধ্যনগরে পাঁচজন ও চামরদানীতে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানে সহযোগিতার জন্য তাঁদের সম্মান জানাতে আমার ব্যক্তিগত অর্থ দিয়ে চকলেট বিতরণ করেছি। কোনো বাহবা পাওয়ার জন্য নয়।’ চেয়ারম্যান প্রার্থী প্রভাকর তালুকদার বলেন, ওই কর্মকর্তার উদ্যোগটি খুব প্রশংসনীয়।