চকলেট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী পরীক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে চকলেট বিতরণ করা হয়েছে। এতে পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে আট হাজার ২৫ জন শিক্ষার্থীর মাঝে একটি করে চকলেট বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের জানান, শিশুশিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে উপজেলার আটটি পরীক্ষাকেন্দ্রে চকলেট বিতরণ করা হয়েছে।