চক্ষু ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি হয়েছে। উপজেলার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে এর আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। এ উপলক্ষে বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে।