চক্ষু চিকির্যাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিনা মূল্যে চক্ষু চিকির্যাসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার সৈকত কলেজ মিলনায়তনে নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এবং সুবর্ণচর উপজেলা পরিষদের সৌজন্যে এ চিকির্যাসাসেবা দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। এরপর জসীম উদ্দিন ও উত্তম মজুমদার রোগী দেখেন। এর আগে চিকির্যাসার জন্য প্রায় এক হাজার ১০০ রোগীর নাম নিবন্ধন করা হয়।