চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে প্রায় সাত শ চক্ষুরোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সদর উপজেলার ইছাকপুর মেজর মান্নান উচ্চবিদ্যালয়ে ‘মান্নান ফাউন্ডেশনের’ তত্ত্বাবধানে এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সভাপতি মোকসুদুল হাসান।