প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার ব্যবস্থাপনায় গরিব পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে তালোড়া পৌরসভা চত্বরে এ চিকিৎসাসেবার উদ্বোধন করেন পৌর মেয়র আবদুল জলিল খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন তালোড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোকলেছার রহমান, যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, প্যানেল মেয়র মোশারফ হোসেন মুন্সী প্রমুখ। রোগীদের চিকিৎসা দেন চিকিৎসক দিলীপ মারান্নী ও আতিকুর রহমান।