চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল সোমবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও ইসলামিয়া চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলার সাফা ডিগ্রি কলেজ মিলনায়তনে ৭১৪ জন দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।  চক্ষুশিবিরের উদ্বোধন করেন সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন রিকের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক রহমান, উপমহাব্যবস্থাপক খালেদুল ইসলাম প্রমুখ।