প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী ওয়াহিদুর রহমানের অর্থায়নে ‘ভার্ড চক্ষু হাসপাতালের’ সার্বিক সহযোগিতায় ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এ সেবা দেওয়া হয়। ২২৬ জন দুস্থ-অসহায় রোগীকে ওই সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৩৫ জন রোগীকে চশমা, ৬৫ জন রোগীকে ওষুধ ও ২৬ জন রোগীর অস্ত্রোপচার করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিকোনা গ্রামের মুরব্বি মফিজুর রহমান।