প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নার্সিং ইনস্টিটিউটে গতকাল সোমবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা সাইট সেভার এই চক্ষুশিবিরের আয়োজন করে। সকালে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমীরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা, সাইট সেভারের কমিউনিকেশন ও ডকুমেন্টেশন অফিসার আল মামুন প্রমুখ।