চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গতকাল বিনা মূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার আয়োজনে এ সেবা দেওয়া হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ জহুরা খাতুন ও বিউটি আকতার রোগীদের চোখ দেখে ব্যবস্থাপত্র দিয়েছেন। এলাকার পাঁচ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ জন ছানিপড়া ও জটিল রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করবে গ্রামীণ চক্ষু হাসপাতাল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি কে এম মোক্তাদীর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ প্রমুখ।