প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন ও সালেহা-ইমারত মেডিকেল সেন্টারের উদ্যোগে তিন দিনের বিনা মূল্যে চক্ষুসেবা গতকাল শনিবার শেষ হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক এই সংগঠনের চেয়ারম্যান। গত বৃহস্পতিবার থেকে এই চক্ষুশিবিরে দুই হাজার রোগীর রোগনির্ণয় এবং তাঁদের বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ২০০ জনের চোখের ছানি অপারেশন ও লেন্স লাগানো হয়েছে। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসসি আই হসপিটালের চিকিৎসক ওয়াহিদা বেগমের নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দল এই শিবিরে চিকিৎসা দেয়।