চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাইজবাড়ি আদর্শ সমাজকল্যাণ সংস্থা এ চিকিৎসার আয়োজন করে। উদোক্তা আবদুল মোমিন ও সংস্থার সভাপতি সবুজ মিয়া বলেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মো. ইব্রাহিম খলিলুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি চিকিৎসক দল চিকিৎসাসেবাসহ ওষুধ ও চশমা দেন।