চক্ষু শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জে গণকল্যাণ সংস্থার আয়োজনে ওই সংস্থার কার্যালয়ে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় ওই সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও গোলাম মওলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, শাহিনুর ইসলাম, মোবারক হোসেন, কুমারেশ রায়, জাহাঙ্গীর আলম ও ওই সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মেহেদী বক্তব্য দেন।