প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রোটারি চক্ষু হাসপাতালে এ চক্ষু শিবিরের আয়োজন করে রোটারি ক্লাব অব সৈয়দপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সিভিল সার্জন আবদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তব্য দেন সংগঠনের চার্টার্ড প্রেসিডেন্ট ও চক্ষুবিশেষজ্ঞ শরীফুল আলম চৌধুরী, চিকিৎসক জাহানারা বেগম প্রমুখ। সভাপতিত্ব করেন রোটারিয়ান শাহ আহসান হাবিব। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি