চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রোটারি চক্ষু হাসপাতালে ওই শিবির অনুষ্ঠিত হয়। এই সময় ৪০০ রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান লিয়াকত হোসেন। চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শওকত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর রেল কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মেদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন শরিফুল ইসলাম। রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট অধ্যাপক শরীফুল আলম চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।