চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় এক হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ছানিপড়া ৬৫ রোগীকে বাছাই করা হয়। ছানিপড়া রোগীদের আগামী দুদিনে বিনা মূল্যে অস্ত্রোপচারও করা হবে। ‘চিকিৎসা সহায়তা কেন্দ্র’ নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই শিবিরের আয়োজন করে। দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ ওদুদ, বিশেষ অতিথি সিভিল সার্জন আলাউদ্দীন, কৃষ্ণগোবিন্দপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।