চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রোটারি ক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার এক চক্ষুশিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল ইসলাম। এই শিবিরে দেড় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া অস্ত্রোপচারের জন্য ৩৫ জন রোগীকে নির্বাচন করা হয়। চক্ষুশিবিরে সহযোগিতা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাইটসেভার প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সৈয়দপুরের সভাপতি মাজেদুল ইসলাম। বক্তব্য দেন রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট শরীফুল আলম চৌধুরী ও সাইটসেভার প্রকল্পের বিভাগীয় কর্মসূচি সমন্বয়ক রফিকুল ইসলাম।