প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী বাজারে গতকাল রোববার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা আল-ইসলাহর আয়োজন করে। এ শিবিরে এলাকার অসহায় ও দরিদ্র শতাধিক ব্যক্তিকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। ফরিদপুরের আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এ চক্ষু শিবিরে চিকিৎসাসেবা দেন চক্ষু চিকিৎসক ও সার্জন মোহসীন বেগ। এ সময় আল-ইসলাহর প্রতিষ্ঠাতা সেলিম বিন বাশার উপস্থিত ছিলেন।