প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর আধুনিক হাসপাতাল চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল বুধবার চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সাইড সেভার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত ওই চক্ষুশিবিরে জেলার ২১০ জন দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৫০ জন রোগীকে ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। আয়োজকেরা জানান, এসব রোগীকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের চক্ষু বিভাগে বিনা মূল্যে অস্ত্রোপচার, লেন্স, চশমা, ওষুধপথ্যসহ যাবতীয় সহায়তা দেওয়া হবে। এ উপলক্ষে সকালে সদর আধুনিক হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবদুর রশীদ। নীলফামারী প্রতিনিধি|