চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট যৌথ উদ্যোগে উপজেলার ভান্ডারিয়া সরকারি কলেজ মিলনায়তনে ১৯০ জন দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। চক্ষুশিবিরের উদ্বোধন করেন ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম ডি মাহবুব আলম। এ সময় রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমান, ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক এ কে এম বখতিয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।