চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর হাইস্কুল মাঠে গতকাল শনিবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। কাহারোল-বীরগঞ্জ আসনের সাংসদ এর উদ্বোধন করেন। উপজেলার দশমাইল চক্ষুশিবির কমিটির আয়োজনে এবং সাইটসেভার্স, ন্যাশনাল আই কেয়ার ও ব্র্যাকের সহযোগিতায় ভিশন বাংলাদেশ-জেলা চক্ষু পরিচর্যা কর্মসূচি গাওসুল আযম বি এন এস বি আই হসপিটাল দিনাজপুরের উদ্যোগে এ শিবির অনুষ্ঠিত হয়। হাসপাতালটির জ্যেষ্ঠ সার্জন আশরাফুল খালিদ বলেন, এতে ১ হাজার ২৫ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।