চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে দিনব্যাপী এক বিশাল চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নীলফামারীর সৈয়দপুর শহরের পৌরসভা সড়কের রোটারি চক্ষু হাসপাতালে ওই শিবিরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও নীলফামারী সিভিল সার্জন আবদুর রশীদ। অনুষ্ঠানে রোটারিয়ান তারিকুল আলমের সভাপতিত্ব বক্তব্য দেন দেলওয়ার হোসেন সরকার, রফিকুল ইসলাম প্রমুখ। চক্ষুশিবিরে ৩২০ জন রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র এবং ওষুধ দেওয়া হয়।