চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল বিনা মূল্যে শতাধিক রোগীর চোখের চিকিৎসা দিয়েছে ডা. মঈন-নুরুন-নাহার ট্রাস্ট। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বিশ্বনাথ বাজারের একটি বিপণিবিতানে এ সেবা দেওয়া হয়। এতে ২০ জন চক্ষু রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট আবদুল মুকিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রোটারি সিলেট জোনের অ্যাসিস্ট্যান্ট গভর্নর আবদুল খালিক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ আহমেদ ফারুক প্রমুখ বক্তব্য দেন।