চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ি উচ্চবিদ্যালয়ে গতকাল থেকে তিন দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির শুরু হয়েছে। ফুটকিবাড়ি উচ্চবিদ্যালয় ও কারিতাস নাফানগর ইউনিয়ন নেটওয়ার্ক ফোরামের আয়োজনে এ চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সকালে বিদ্যালয় চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন নাফানগর ইউপির চেয়ারম্যান মো. লাইসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটকিবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন নাফানগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ, নেটওয়ার্ক ফোরামের সভাপতি আবদুস সালাম প্রমুখ।